মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত প্রায় ৯১ আউটসোর্সিং স্বাস্থ্যকর্মীর বেতন বন্ধ রয়েছে টানা ১৯ মাস ধরে। স্বাস্থ্যকর্মীদের অভিযোগ, স্বাস্থ্য বিভাগের উদাসীনতায় দুর্ভোগ পোহাতে হচ্ছে ২৫০ শয্যার মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়োজিত কর্মীদের। দীর্ঘদিন বেতন বন্ধ থাকায় পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন অনেকে। সমস্যার সমাধান এবং বকেয়া বেতন পরিশোধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা দিয়েছেন ভুক্তভোগীরা।
গতকাল বেলা সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা দেয়া হয়। শিগগিরই বকেয়া বেতন পরিশোধ করাসহ, নিয়মিত বেতন না দিলে পরিবার নিয়ে সড়কে অবস্থানসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যকর্মীরা।










