নির্বাচনী
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সাবেক এমপি ও মেহেরপুর-১
আসনের স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আব্দুল মান্নানকে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি। গতকাল দুপুরে তাকে শোকজ করেন নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এইসএম কবির হোসেন। ১৬ ডিসেম্বর স্বশরীরে
বা প্রতিনিধির মাধ্যমে নির্বাচন অনুসন্ধান কমিটির কার্যালয়ে উপস্থিত হয়ে তাকে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়।
এর আগে জনসভা করে আওয়ামী লীগ প্রার্থীকে কটূক্তি করেন আব্দুল মান্নান। এ বিষয়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম ইব্রাহিম শাহীন তার বিরুদ্ধে নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে লিখিত অভিযোগ করেন।










