চাঁদপুরের হাইমচর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে আর্থিক অনুদান দেয়া হয়েছে। জেলা পরিষদের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য খুরশিদ আলম শিকদারের সার্বিক সহযোগিতায় দরিদ্র শিক্ষার্থীদের মাঝে গতকাল অনুদানের চেক তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির প্রধানীয়া, এমএ বাশার, বাচ্চু মিয়া খান, তাজুল ইসলাম প্রমুখ।