সিলেটের ফেঞ্চুগঞ্জে বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ৭০ হাজার টাকা মূল্যের চোঙ্গা জাল জব্দ করা হয়েছে। ফেঞ্চুগঞ্জ মৎস্য বিভাগ ও থানা পুলিশ গতকাল জুড়ী নদীর জিরো পয়েন্টের পশ্চিম অংশে যৌথ অভিযান চালিয়ে পাঁচ মণ জাল জব্দ করে। পরে নদীর তীরে এনে জালগুলো পুড়িয়ে ফেলা হয়। অভিযানে নেতৃত্ব দেন ফেঞ্চুগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান খান ও উপজেলা মৎস্য কর্মকর্তা কিশোর কুমার দাস।