মেহেরপুরের গাংনিতে পৃথক দুটি স্থানে বজ্রপাতে এক নারী নিহত এবং আরেকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যায় বজ্রসহ বৃষ্টি চলাকালে এ ঘটনা ঘটে।
নিহত রিতা খাতুন রায়পুর গ্রামের সৌদি প্রবাসী কিয়ামুদ্দিনের স্ত্রী এবং আহত নারী সাহারবাটি গ্রামের বাবলুর স্ত্রী ফাতেমা খাতুন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাঠ থেকে বোরো ধান গাড়িতে করে বাড়ি আনা হচ্ছিল। রিতা খাতুন ওই গাড়ির সঙ্গে বাড়ি ফিরছিলেন। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা সেখান থেকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একই সময় সাহারবাটি গ্রামের বাবলুর স্ত্রী ফাতেমা খাতুন বাড়ির টিউবয়েলে পানি তুলতে গিয়েছিলেন। বজ্রপাতে গুরুতর আহত হলে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়ায় রেফার করা হয়। তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন গাংনীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জাহিদুল ইসলাম।










