কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় সারের দাবিতে সোনাহাট স্থলবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। গতকালের বিক্ষোভে ভুরুঙ্গামারী উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সারোয়ার তৌহিদকে অবরুদ্ধ করা হয়। কৃষকরা জানান, তীব্র সংকটের ফলে রোপা আমন ধানে সার দিতে না পেরে ক্ষতির মুখে পড়ছেন তারা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্রের আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়। ভুরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ জানান, বিকালে অবরোধ তুলে নেয়ায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।
সারের দাবিতে অবরোধ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় সারের দাবিতে সোনাহাট স্থলবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা।
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় সারের দাবিতে সোনাহাট স্থলবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা।










