বাংলাদেশ সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে বৈষম্যমুক্ত নবম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে স্থায়ী পে-কমিশন গঠন, টাইম স্কেল, সিলেকশন গ্রেড পুনর্বহাল, বার্ষিক বেতন বৃদ্ধি অব্যাহত রাখা, প্রজাতন্ত্রের কর্মচারিদের মধ্যে সৃষ্ট পদ ও স্কেল বৈষম্য নিরসনের জন্য সচিবালয় এবং সচিবালয়ের বাইরের সব কর্মচারির এক ও অভিন্ন নিয়োগবিধি প্রনয়নসহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

উক্ত সংবাদ সম্মেলনে মো. মাহমুদুল হাসানের সঞ্চালনায় ও মুখ্য সমন্বয়ক ওয়ারেছ আলীর সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি সমিতির কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক ও মহাসচিব মো. ছালজার রহমান।

 

এ সময় উপস্থিত ছিলেন মো. লুৎফল রহমান, আনোয়ারুল ইসলাম তোতা, আনিছুর রহমান, আসমা খানম, রফিকুল আলম, শাহ মোহাম্মদ মামুন, খায়ের আহম্মেদ মজুমদার, মো. গাজীউল হক চৌধুরী, রবিউল ইসলাম, মো. শাহজাহান সিরাজ, রায়হান উদ্দিন চৌধুরী, শফিকুর রহমান, মোহাম্মদ আলী, আফরোজ আলী মোল্লা, আবুল কালাম আজাদ, সাউদ নূর এ শফিউল কাদের, আব্দুর রাজ্জাক, রফিকুল ইসলাম মামুন, তারিকুল ইসলাম, আরিফুল ইসলাম, মাহবুব হক তালুকদার, কায়সার হোসেন, সারোয়ার হোসেন তালুকদার, আব্দুল মালেক, সেলিম রেজা, মিজানুর রহমান, মো. হেলাল উদ্দিন, শেখ সাদী খান, মো. আব্দুর রহিম, মো. মনিরুল ইসলাম (ফেডারেশন), মনির হোসেন বাবু, রবিউল ইসলাম, আব্দুল হালিম, টি.এম জাকির হোসেনসহ কেন্দ্রীয় কমিটির অন্য নেতারা।

 

কর্মচারিদের নবম পে-স্কেলসহ ভাতাদির অসঙ্গতি দূর করা, পদ ও বেতন বৈষ্যম্য দূর করার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ কামনা করা হয়। একইসঙ্গে অনতিবিলম্বে সব দপ্তর অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন করে বেতন ও পদবী বৈষম্য দূর করে কর্মচারি অঙ্গনের বৈষ্যম্য নিরসনসহ ২০১৫ সালের অষ্টম পে-স্কেলের কর্মচারিদের হরণ করা ৩টি টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পূনর্বহালসহ প্রজাতন্ত্রের সব কর্মচারির এক ও অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়ন করার জন্য প্রধান উপদেষ্টার  কাছে জোর দাবি জানানো হয়।