সেমিনারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ফ্যাকাল্টি ও সব বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। সেমিনারে বিএনএসিডব্লিউসির সদস্য সচিব এবং মহাপরিচালক, অসামরিক ও সামরিক সংযোগ পরিদপ্তর, সশস্ত্র বাহিনী বিভাগ কমডোর মো. মনির উদ্দীন মল্লিক, (ট্যাজ), এনপিপি, এনডিসি, পিএসসি, বিএনের উপস্থিতিতে বক্তারা রাসায়নিক নিরাপত্তা, সুরক্ষা এবং দ্বৈত ব্যবহারের ঝুঁকি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

বক্তারা বিশেষভাবে উল্লেখ করেন, রাসায়নিক নিরাপত্তা কেবল আইনি বাধ্যবাধকতা নয়, বরং এটি ভবিষ্যৎ প্রকৌশলীদের জন্য একটি নৈতিক দায়িত্ব। বাংলাদেশে রাসায়নিক অস্ত্র কনভেনশনের আলোকে তরুণদের সচেতন করে গড়ে তুলতে বিএনএসিডব্লিউসির গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা বৃদ্ধি কার্যক্রমের অংশ হিসেবে সেমিনারটি আয়োজন করা হয়।

—আইএসপিআর