সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়ায় অবমুক্ত করা হয়েছে বিরল প্রজাতির হাড়গিলা বা মদনটাক পাখি। গতকাল দুপুরে সাতক্ষীরার নীলডুমুর বিজিবির তত্ত্বাবধানে পাখিগুলো ছেড়ে দেয়া হয়। ৩১ জুলাই রাতে চুয়াডাঙ্গার ঠাকুরপুর সীমান্ত থেকে চারটি মদনটাক উদ্ধার করা হয়। একাকী চলাফেরা করতে অভ্যস্ত এ পাখি সুন্দরবনে দেখতে পাওয়া যায় খুব কম। সাধারণত এরা জলাভূমি বা নদীর মোহনার কাছাকাছি বসবাস করে। সংখ্যা কমে যাওয়ায় আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা এটিকে বিপন্নপ্রায় বলে দাবি করে।
সুন্দরবনে অবমুক্ত বিরল প্রজাতির হাড়গিলা পাখি
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়ায় অবমুক্ত করা হয়েছে বিরল প্রজাতির হাড়গিলা বা মদনটাক পাখি।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়ায় অবমুক্ত করা হয়েছে বিরল প্রজাতির হাড়গিলা বা মদনটাক পাখি।










