গাইবান্ধার সদর উপজেলায় চিনিবোঝাই ট্রাক উল্টে সড়কের পাশের পুকুরে পড়ে চালক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন চালকের সহকারী। রোববার রাত সাড়ে ১২টায় সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের গাইবান্ধা-নাকাইহাট সড়কের যোগীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালক গাজীপুরের কাপাসিয়া উপজেলার দস্যু নারায়ণপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আলামিন (২৮)।
গাইবান্ধা সদর থানার ওসি মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।










