আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের সব আর্থিক লেনদেনের তথ্য চেয়ে ৯১টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

গতকাল সোমবার (১৯ আগস্ট) এই চিঠি পাঠিয়েছে কর অঞ্চল-১৫।

এনবিআর সূত্রে আরো জানা গেছে, শেখ সেলিমের নিজ নামে এবং বাবা- মা, ভাই-বোন, স্ত্রী, সন্তানদের নামে পরিচালিত যৌথ হিসাব ও ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালিত হিসাবের বিস্তারিত লেনদেনের তথ্য চাওয়া হয়েছে।

ব্যাংকের এমডিদের বরাবর পাঠানো চিঠিতে সব ব্যাংক হিসাব ও ক্রেডিট কার্ডের তথ্যও চেয়েছে এনবিআর।