চাঁপাইনবাবগঞ্জ মাদক মামলায় কাজল (৩৮) ও মরিয়ম (৩০) নামে দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে কাজলকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই বছর কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া মরিয়মকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো বছর কারাদণ্ডের আদেশ দেন আদালত। গতকাল বিকালে সিনিয়র দায়রা জজ মোহা. আদাব আলী এ রায় ঘোষণা করেন।