ব্রাহ্মণবাড়িয়ার পৌরশহরের নয়নপুর থেকে গুলিসহ দুটি এয়ারগান উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে র‍্যাবের অভিযানে ১৫০টি গুলিসহ এয়ারগান দুটি উদ্ধার হয়। পরে এসব অস্ত্র ও গুলি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। তবে উদ্ধারকৃত অস্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে আটক করতে পারেনি তারা। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।