রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) একাডেমিক মাস্টার প্ল্যান প্রণয়নের লক্ষ্যে দ্বিতীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট রুমে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ ও মানসম্মতভাবে গড়ে তুলতে হলে সুদূরপ্রসারী এবং যুগোপযোগী মাস্টার প্ল্যান প্রয়োজন। মাস্টার প্ল্যান প্রণয়নের মাধ্যমে মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করা সহজ হবে।
বেরোবিতে মতবিনিময়
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) একাডেমিক মাস্টার প্ল্যান প্রণয়নের লক্ষ্যে দ্বিতীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) একাডেমিক মাস্টার প্ল্যান প্রণয়নের লক্ষ্যে দ্বিতীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।










