ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ বোমা মেরে উড়িয়ে দেয়া ও শিক্ষকদের মারধরের হুমকির প্রতিবাদে আমরণ অনশনে বসেছেন অধ্যক্ষ ড. আতাউর রহমান। শহীদ মিনারে শুরু হওয়া অনশনে তার সঙ্গে অংশ নিয়েছেন কলেজের শিক্ষকরাও। গতকাল দুপুর ১২টার দিকে ব্যানার টানিয়ে অনশনে বসেন তারা। বহিরাগতরা সরাসরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে অনবরত হুমকি দিচ্ছে। সুন্দর প্রতিষ্ঠানটিকে ধ্বংসের পাঁয়তারা করা হচ্ছে বলে অভিযোগ করেন অধ্যক্ষ ড. আতাউর রহমান।