ফরিদপুরের বোয়ালমারীতে ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন দুলু মোল্লা হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ওয়াপদা মোড়ে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এ সময় আন্দোলনকারীরা বোয়ালমারী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।