রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে আটকা পড়া কুমিরকে পিটিয়ে হত্যা করেছেন স্থানীয়রা। গতকাল সকালে অন্তর মোড় এলাকায় পদ্মা নদীতে সালাম তালুকদারের জালে কুমিরটি আটকা পড়ে। জাল থেকে ছাড়ানোর সঙ্গে সঙ্গে কিছু যুবক পিটিয়ে কুমিরটিকে হত্যা করে নদীতে ফেলে দেয়।

জেলে সালাম তালুকদার বলেন, ‘জাল টানার পর মনে করেছিলাম বড় কোনো মাছ ধরা পড়েছে। পরে দেখি কুমিরের বাচ্চা। পদ্মা নদীতে কুমিরের বাচ্চা উঠে আসায় আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়েছি। নদীতে মাছ ধরতেও অনেকে ভয় পাচ্ছেন।’