ছুটির দিনে রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন সড়ক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বিকাল ৪টা ৫ মিনিটে গুলশানের বাসা থেকে বের হন এবং নিজেই গাড়ি ড্রাইভ করছেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন তিনি ঢাকাকে ক্লিন সিটি হিসেবে দেখতে চান। সেজন্যই তিনি সিটি কর্পোরেশনের রাস্তা সরজমিন ঘুরে দেখছেন ।
এ সময় প্রধানমন্ত্রীর সাথে গাড়িতে ছিলেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম, উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব মেহেদুল ইসলাম ও সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানী।
জাহিদুল ইসলাম আরো জানান, শ্যামলী, বিজয় সরণি, রোকেয়া সরণি, মিরপুর-১০, কচুক্ষেত, শেওড়াপাড়াসহ অন্যান্য সড়ক পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। প্রায় আড়াই ঘণ্টার অধিক সময় সড়কগুলো ঘুরে মাগরিবের নামাজের সময়ে গুলশানের বাসায় ফিরেন।










