মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের চর চৌগাছি গ্রামে আজ বুধবার (১০ মে) বিকালে বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) লিটন কুমার সরকার জানান, বিকালে চর চৌগাছি গ্রামের নজরুল বিশ্বাসের আখের ক্ষেত পরিষ্কার করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিন কৃষকের মৃত্যু হয়।

মৃতরা হলেন, চর চৌগাছি গ্রামের মৃত ছায়েখ আলীর পুত্র শাহাদাত হোসেন(৬৫), একই গ্রামের মৃত জুলমত শেখের পুত্র নিজাম উদ্দিন (৬৭), এবং রাজবাড়ি জেলার নাড়ুয়া উপজেলার দেলুয়া পাড়ার আছমত আলীর পুত্র মোহাম্মদ আলী (৫০)। লাশ ময়নাতদন্তের জন্য দ্বারিয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।