বিশ্বব্যাপী কেমব্রিজ আইজিসিএসই, ‘ও লেভেল’, ইন্টারন্যাশনাল এএস এবং ‘এ লেভেল’ জুন সেশন পরীক্ষার ফল প্রকাশ করেছে কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশন। বিশ্বব্যাপী ২০২৪ সালের জুন সেশনে কেমব্রিজ আন্তর্জাতিক পরীক্ষায় অংশ নেন ১৬ লাখ শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় ৯ শতাংশ বেশি।

কেমব্রিজ ‘ও লেভেল’ ও আইজিসিএসইতে বাংলাদেশে সর্বোচ্চ গৃহীত বিষয় ছিল বাংলা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ও গণিত। অন্যদিকে, কেমব্রিজ ইন্টারন্যাশনাল এএস এবং ‘এ লেভেল’ পরীক্ষায় সর্বোচ্চ গৃহীত বিষয় ছিল গণিত, পদার্থবিদ্যা ও রসায়ন।

এ প্রসঙ্গে কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর রড স্মিথ বলেন, ‘বাংলাদেশের যেসব শিক্ষার্থী ফল পেয়েছেন তাদের সবাইকে অভিনন্দন। একই সঙ্গে শিক্ষার্থীদের এ সাফল্যের নেপথ্যে থাকা কেমব্রিজ কমিউনিটির সব শিক্ষককে বিশেষ ধন্যবাদ জানাই। বর্তমান এ পরিবর্তনশীল বিশ্বের উন্নয়ন ও কল্যাণে ভূমিকা রাখতে আন্তর্জাতিক শিক্ষালাভে তরুণদের আগ্রহ দেখে আমি ভীষণ আনন্দিত।’