শরীয়তপুর পালং মডেল (সদর) থানার পাশে ইতালি প্লাজা মার্কেটে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। ডাকাতরা মার্কেটের নিরাপত্তাকর্মীকে পিটিয়ে গুরুতর আহত করে বিজলী কেবলের শোরুম থেকে ৩৬ লাখ টাকার মালপত্র নিয়ে গেছে। গুরুতর আহতাবস্থায় নিরাপত্তাকর্মী আব্দুর রউফকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আব্দুর রউফ ওই মার্কেটে অবস্থিত মার্কেন্টাইল ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তাকর্মী। এ ঘটনায় পালং মডেল থানায় মামলা হয়েছে।