বগুড়ার আদমদীঘিতে মাছ খেয়ে ফেলায় একটি বিড়ালকে গলা কেটে হত্যার অভিযোগে বুলবুলি (২৬) বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ। গতকাল দুপুরে উপজেলার নশরৎপুরের দত্তবাড়িয়া গুচ্ছগ্রাম এলাকার বাসিন্দা বুলবুলিকে আটক করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়। কয়েকদিন আগে একটি বিড়ালের গলা কেটে হত্যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ৫ নভেম্বর আদমদীঘি থানায় লিখিত অভিযোগ দেন বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য এমরান হোসেন।