স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল
মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে দুটি হাসপাতাল
পরিদর্শন করেছেন। আজ মঙ্গলবার (২০ আগস্ট) রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (পঙ্গু
হাসপাতাল) এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতাল পরিদর্শন করেন উপদেষ্টা।
পরিদর্শন শেষে উপদেষ্টা বলেন, বৈষম্যবিরোধী
ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় সরকার সব ধরনের সহযোগিতা করবে। হাসপাতালের চিকিৎসরা
এ ব্যাপারে অত্যন্ত আন্তরিক ও যত্নবান।
পরিদর্শনকালে উপদেষ্টা আহতদের খোঁজখবর নেন
ও তাদের প্রতি সহানুভূতি জানান। আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিতকরণে সংশ্লিষ্টদের নির্দেশনা
দেন তিনি।








