নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাসহ ৯০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত মঙ্গলবার রাতে সদর থানায় মামলাটি করেন স্থানীয় বিএনপি নেতা মুজাহিদুর রহমান পলাশ। গত ৪ আগস্ট বিএনপি নেতাকর্মী ও ছাত্র-জনতার মিছিলে হামলা, গুলি ও মারধরের অভিযোগে মামলাটি করা হয়েছে। মামলায় মাশরাফির বাবা গোলাম মুর্তজা স্বপনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে।
মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজামুদ্দিন খান নিলু।
মামলার বিষয়টি নিশ্চিত করে নড়াইল সদর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বুধবার রাতে মামলাটি হয়েছে। তবে কাউকে গ্রেফতার করা যায়নি।










