বনের নিরাপত্তা ও উপকূলের স্থিতিশীলতা নিশ্চিত করতে দ্রুতই সুন্দরবনে জলদস্যু দমন অভিযান শুরু হবে বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।
বাগেরহাটে আজ বিকালে খান জাহান আলীর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ। এ বনকে ঘিরে কোনো ধরনের জলদস্যুতা বা সন্ত্রাসী তৎপরতা বরদাশত করা হবে না। খুব শিগগিরই সমন্বিত অভিযান শুরু হবে।’
ড. শেখ ফরিদুল ইসলাম আরো জানান, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যাতে বনজ সম্পদ, জেলে ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।










