ইলিশ রক্ষায় চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান পরিচালনা করেছে কোস্টগার্ড। এ সময় হাইমচর উপজেলার ইশানবালা থেকে ৮৫ মণ জাটকা জব্দ করা হয়। গতকাল সকালে সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। অভিযানের বিষয়টি টের পেয়ে জাটকার ট্রলার রেখে পালিয়ে যান জেলেরা। জাটকাগুলো স্থানীয় এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।