গাইবান্ধা সদর উপজেলার হাট লক্ষ্মীপুর বাজারে অগ্নিকাণ্ডে বসতবাড়িসহ ১২টি দোকান পুড়ে গেছে। গতকাল সকাল ৭টার দিকে উপজেলার হাটলক্ষ্মীপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আগুনের শিখা দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।










