হাতির মালিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্যাতন না করা, হাতি দিয়ে টাকা না তোলাসহ বেশ কয়েকটি শর্তজুড়ে মালিকদের ফিরিয়ে দেয়া হয়েছে সম্রাট ও নিহারকলি নামে হাতি দুটিকে। গতকাল হাতি ফিরিয়ে দেয়ার বিষয়টি জানান গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান। তিনি জানান, গত বুধবার গাজীপুর সাফারি পার্ক থেকে সম্রাট ও নিহারকলি নামের হাতি দুটিকে মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে বন বিভাগ। সম্রাটকে তার মালিক মনির মিয়া ও নিহারকলিকে আব্দুল মজিদ বুঝে নিয়েছেন। ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাহুত নজরুল ইসলামকে পিষে হত্যার পর সম্রাটকে উদ্ধার করা হয়। পরে তাকে সাফারি পার্কে আনা হয়।
মালিকের কাছে ফিরল দুই হাতি
সড়ক-মহাসড়কসহ দেশের বিভিন্ন জায়গায় হাতি দিয়ে তোলা হতো টাকা। দুই বছর আগে খবর পেয়ে বন বিভাগ সেই হাতি দুটি উদ্ধার করে গাজীপুর সাফারি পার্কে নিয়ে আসে।










