দীর্ঘ ৫৭ বছর পর ব্রাজিলের কোনো নারী হিসেবে ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে ওঠার কীর্তি গড়লেন ১৪তম বাছাই ব্রাজিলের বিয়াট্রিজ হাদ্দাদ মাইয়া। তিউনিস তারকা ওনস জারেবকে বিস্মিত করে ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন তিনি। গতকাল কোয়ার্টার ফাইনালে ৩-৬, ৭-৬ (৭/৫), ৬-১ গেমের জয় তুলে নেন তিনি।
শেষ চারে মাইয়ার প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও শীর্ষ বাছাই পোল্যান্ডের ইগা সিয়ানতেক। গতকাল আরেক কোয়ার্টার ফাইনালে যুক্তরাষ্ট্রের কোকো গাফকে ৬-৪, ৬-২ গেমে হারান তিনি। গতবার ফাইনালে এই কোকো গাফকে হারান পোলিশ সুপারস্টার।










