চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর  দিয়ে পণ্য আমদানি রফতানি বন্ধ আছে। তবে ইমিগ্রেশন চালু আছে। বন্দর পরিচালনকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক  মাইনুল ইসলাম ও ইমিগ্রেশন কর্মকর্তা জাফর ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন।

মাইনুল ইসলাম জানান, শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণের কারণে সাধারণ ছুটি চলছে। এ কারণে সোনামসজিদ স্থলবন্দর  পণ্য আমদানি বা রফতানি বন্ধ রয়েছে। বিষয়টি আগেই ওপারের ভারতের মহদিপুর স্থলবন্দরে  সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছে। আগামীকাল বুধবার থেকে আবারো যথারীতি পণ্য আমদানি-রফতানি শুরু হবে।

তবে সোনামসজিদ ইমিগ্রেশন চালু থাকায় ভারতগামী ও ভারত ফেরত যাত্রীরা যাতায়াত করতে পারবেন বলে জানিয়েছেন জাফর ইকবাল।