নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষকদের ‘ট্রেনিং অন লার্নিং মেথডোলজি, গুগল ক্লাসরুম অ্যান্ড অ্যাক্রিডিটেশন’ শীর্ষক কর্মশালা গতকাল শেষ হয়েছে। ‘ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল’ (আইকিউএসি) নোবিপ্রবি শাখার আয়োজনে মঙ্গলবার শুরু হয় দুদিনব্যাপী এ কর্মশালা। গতকাল দুপুরে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। আইকিউএসির পরিচালক ড. মোহাম্মদ আনোয়ারুল বাশারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাকী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন।