ফরিদপুর সদর উপজেলার গুহ লক্ষ্মীপুর এলাকার রেলওয়ে বস্তিতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানে ১৫ জনকে আটক করা হয়েছে। এ সময় মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছে মাদক সিন্ডিকেট পরিচালনাকারী শিল্পী বেগম (৩০) ও তার পরিবারের সদস্যরা। রেলওয়ে বস্তি এলাকায় মাদকসহ সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ ছিল বলে জানান ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. আসাদুজ্জামান।