গতকাল কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঘুনিয়া এলাকার আশ্রয় কেন্দ্রে দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘পানিবন্দি মানুষের দুর্ভোগ না কমা পর্যন্ত যত প্রকার সাহায্য দরকার সেটা সরকার দেবে। এজন্য যত বরাদ্দ দরকার সরকার তার জন্যও ব্যবস্থা নেবে। সরকারি সহায়তা থেকে দুর্গত কোনো মানুষ বাদ পড়বে।’

এছাড়া বন্যা-পরবর্তী পুনর্বাসন ও সংস্কারকাজসহ ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য সরকারের পরিকল্পনা রয়েছে এবং সেই অনুযায়ী উদ্যোগ নেয়া হবে বলেও জানান তিনি।

বিকালে চকরিয়ায় পৌঁছে বিভিন্ন দুর্যোগকবলিত এলাকা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি দুর্গত মানুষের দুর্ভোগের চিত্র দেখেন ও খোঁজখবর নেন। পরে চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঘুনিয়া আশ্রয় কেন্দ্রে অবস্থানরত দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন।

জেলা প্রশাসক মো. আ মান্নান ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।