নানা আয়োজনে পালিত হয়েছে পঞ্চগড় মুক্ত দিবস। ১৯৭১ সালের ২৯ নভেম্বর হানাদারমুক্ত হয় এ জেলা। দিবসটি উপলক্ষে গতকাল সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে শ্রুদ্ধা জানান জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। পরে একটি শোভাযাত্রা বের হয়ে বধ্যভূমি স্মৃতিফলকে গিয়ে শেষ হয়। সেখানে পুনরায় শ্রদ্ধাঞ্জলির পর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পঞ্চগড় মুক্ত দিবস পালিত
নানা আয়োজনে পালিত হয়েছে পঞ্চগড় মুক্ত দিবস। ১৯৭১ সালের ২৯ নভেম্বর হানাদারমুক্ত হয় এ জেলা।
নানা আয়োজনে পালিত হয়েছে পঞ্চগড় মুক্ত দিবস। ১৯৭১ সালের ২৯ নভেম্বর হানাদারমুক্ত হয় এ জেলা।










