বিএনপির
জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান পদে
মনোনীত করা হয়েছে সাবেক
সংসদ সদস্য নুরুল ইসলাম মনিকে। আজ মঙ্গলবার (২০
আগস্ট) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত
এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো
হয়।
বিজ্ঞপ্তিতে
বলা হয়, ভাইস চেয়ারম্যান
হিসেবে তিনি দলকে সুসংবদ্ধ
ও শক্তিশালী করতে সক্ষম হবে
বলে আশা রাখে দলটি।
উল্লেখ্য,
নুরুল ইসলাম মনি ১৯৮৮, ১৯৯১
ও ২০০১ সালে মোট
তিন বার বরগুনা-২
আসন থেকে সংসদ সদস্য
নির্বাচিত হন। ২০১৯ সালের
একাদশ সাধারণ নির্বাচনে তিনি বিএনপি থেকে
প্রার্থী মনোনীত হন।








