ঈদে ঘরমুখী মানুষের চাপ বাড়ায় টাঙ্গাইলে
বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বেড়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ছোট-বড় মিলিয়ে বঙ্গবন্ধু সেতু
দিয়ে ৩৬ হাজার ৬৯টি পরিবহন পারাপার করেছে। টোল আদায় হয়েছে দুই কোটি ৭১ লাখ ৯৫ হাজার
৪০০ টাকা।
বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল
কবীর পাভেল টোল আদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গেল
কয়েক দিনের চেয়ে গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বৃদ্ধি পেয়েছে।
গতকাল বুধবার (১৯ এপ্রিল) সকাল ৬টা থেকে
আজ সকাল ৬টায় এতে ঢাকা থেকে ছেড়ে আসা ২০ হাজার ৮২০টি উত্তরবঙ্গগামী পরিবহন সেতু পার
হয়েছে। টোল আদায় হয়েছে এক কোটি ৪০ লাখ ১০ হাজার ১০০ টাকা।
অন্যদিকে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী ১৫
হাজার ২৪৯টি পরিবহন সেতু পার হয়েছে। টোল আদায় হয়েছে এক কোটি ৩১ লাখ ৮৫ হাজার
৩০০টাকা। সব মিলিয়ে টোল আদায় হয়েছে দুই কোটি ৭১ লাখ ৯৫ হাজার ৪০০ টাকা।










