তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে ছাত্র-জনতার ব্যানারে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। গতকাল দুপুরে জিলা স্কুল মোড়ে এ কর্মসূচি আয়োজন করা হয়।

কর্মসূচিতে বক্তব্য দেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক শফিয়ার রহমান, সদস্য বখতিয়ার শিশির, জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার সহকারী সেক্রেটারি রায়হান সিরাজী, এনসিপি নেতা আলমগীর নয়ন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক খন্দকার নাহিদ হাসান, ইমরান আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, উত্তরের পাঁচটি জেলা লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার মাঝ দিয়ে তিস্তা নদী প্রবাহিত। ভারত এ নদীর উজানে বাঁধ দিয়ে শুষ্ক মৌসুমে পানি প্রত্যাহার করে নিচ্ছে।