রাজধানীর পল্লবী থানার একটি মামলায় আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২০ জুলাই) রাজধানীর ইসিবি চত্বর থেকে গ্রেফতার করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ।
পল্লবী থানার ওসি হাসান বাসির বলেন, তার বিরুদ্ধে সিআর মামলার ওয়ারেন্ট রয়েছে। পল্লবী থানা পুলিশের চাহিদার প্রেক্ষিতে ক্যান্টনমেন্ট থানা পুলিশ তাকে আটক করেছে।










