রাজবাড়ীর পাংশায় অস্ত্র ও গুলিসহ সোহাগ হোসেন ওরফে শুকলাল (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে তাকে গ্রেফতার করা হয়। পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন জানান, তার নামে হত্যাসহ ৫টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তার ঘরের পাশে খড়ের পালার মধ্যে লুকিয়ে রাখা একটি ওয়ান শুটার গানসহ দেশী ও বিদেশী অস্ত্র উদ্ধার করা হয়।