যান্ত্রিক ত্রুটির কারণে জেদ্দা থেকে
ঢাকাগামী একটি ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সৌদি আরবের জেদ্দা থেকে স্থানীয়
সময় শুক্রবার (১৩ জুলাই) রাত ১টায় বিজি-৩৯৫৬ ফ্লাইটটি ছেড়ে যাওয়ার কথা ছিল। ফ্লাইটটির
হজযাত্রীদের নিয়ে ফেরার কথা ছিল বলে জানিয়েছেন বিমানের কর্মকর্তার।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক
(জনসংযোগ) বোসরা ইসলাম জানিয়েছেন, ফ্লাইটটি প্রথমবার উড্ডয়নে ব্যর্থ হয়ে আগের জায়গায়
ফিরে আসে। এর আড়াই ঘণ্টা পর আবার প্লেনটি ওড়ানোর চেষ্টা করেন পাইলট। তবে দ্বিতীয়বারেও
তা সম্ভব না হলে তিনি যাত্রীদের প্লেন থেকে নামিয়ে দেন।
বিমানসংশ্লিষ্টরা জানিয়েছেন, পরে যাত্রীদের খাবার ও হোটেলের ব্যবস্থা করা হয়েছে। ত্রুটি সারিয়ে ফ্লাইটটি শিগগিরই ঢাকার উদ্দেশে রওনা হবে বলে আশা তাদের।










