গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ের মল চত্বর প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের যে উদ্যোগ নিয়েছেন, তা সফল করতে সরকারের পাশাপাশি প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাবির প্রো-ভাইস চ্যান্সেলর ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। এ সময় ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।