পুলিশের লাঠিচার্জ উপেক্ষা করে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল ৪টায় পূর্বঘোষিত বাংলা ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের গোল চত্ত্বর থেকে মিছিল বের করে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করতে যায় শিক্ষার্থীরা। এ সময় পুলিশের বাঁধার সম্মুখীন হন শিক্ষার্থীরা। পুলিশ কয়েকজন শিক্ষার্থীর ওপর লাঠিচার্জ করে।

তবে পরবর্তীতে পুলিশের বাধা উপেক্ষা করে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।