পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) মেহেরপুর গ্রিড সাব স্টেশনের নির্মাণাধীন টাওয়ার লাইনের কেবল (তার) চুরি হয়েছে। শুক্র ও শনিবার রাতের আঁধারে দুই দফায় প্রায় এক কিলোমিটার লাইনের তার চুরির ঘটনা ঘটে। এতে বাধাগ্রস্ত হচ্ছে টাওয়ার লাইনের নির্মাণকাজ। গাংনী থানার ওসি বানি ইসরাইল বিষয়টি নিশ্চিত করেন।