গাজীপুর সিটি করপোরেশনের গোবিন্দ বাড়ি এলাকার বিগ বস নামে একটি তৈরিপোশাক কারখানায় আগুন লেগেছে। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এ অগ্নিকাণ্ড হয়।

অগ্নিকাণ্ডে গার্মেন্টসের গোডাউনসহ স্টক কাপড়ের গোডাউন পুড়ে যাচ্ছে। বিকেল ৫টা পর্যন্ত সেখানে ফায়ার সার্ভিসের কোনো ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। তবে স্থানীয়রা জানিয়েছেন, ফায়া সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পথে শ্রমিকরা তাদের বাধা দিয়েছে এবং ভাংচুর করেছে।

স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে লাগা এ আগুন বিকেল পর্যন্ত ভয়াবহ আকার ধারণ করেছে। স্থানীয় সুমন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি গাড়ি সেখানে যাওয়ার চেষ্টা করলে শ্রমিকরা সেটি আটকে দেয়। তবে কারখানার শ্রমিকরা নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানোর চেষ্টা করছেন।

কাশিমপুর মেট্রো থানার ওসি জাহিদুল ইসলাম জানান, বিষয়টি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে

জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে যাচ্ছেন।