মাগুরার মহম্মদপুরে মধুমতী নদী থেকে বালি উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল উপজেলার গোপালনগর, রুইজানি-পোয়াইল এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে কাউকে আটক করা না গেলেও বালি উত্তোলনে ব্যবহৃত পাইপ অপসারণ করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) বাসুদেব কুমার মালো।