লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাচনে ঘোষিত ফলাফল পরিবর্তনের প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন প্রার্থীর সমর্থকরা। তাদের অভিযোগ, প্রথমে ভাইস চেয়ারম্যান পদে আবির হোসেন চৌধুরীকে জয়ী ঘোষণা করা হয়। পরে মধ্যরাতে বিজয়ী হিসেবে অন্য প্রার্থী দেবদাস কুমার রায়ের নাম ঘোষণা করা হয়। এর প্রতিবাদে গতকাল বিকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে রাখেন সমর্থকরা। পরে স্থানীয় প্রশাসন সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেন।
সড়ক অবরোধ
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাচনে ঘোষিত ফলাফল পরিবর্তনের প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন প্রার্থীর সমর্থকরা। তাদের অভিযোগ, প্রথমে ভাইস চেয়ারম্যান পদে আবির হোসেন চৌধুরীকে জয়ী
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাচনে ঘোষিত ফলাফল পরিবর্তনের প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন প্রার্থীর সমর্থকরা। তাদের অভিযোগ, প্রথমে ভাইস চেয়ারম্যান পদে আবির হোসেন চৌধুরীকে জয়ী










