সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল এবং রাজবাড়ী স্টেশনে স্টপেজের দাবিতে বিক্ষোভ করেছেন ছাত্রদল নেতাকর্মীরা।
গতকাল বেলা ১১টার বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। দুপুর ১২টার দিকে ট্রেন দুটি গন্তব্যে ছেড়ে যায়। এর আগে শনিবার রাতে একই দাবিতে রাজবাড়ী এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ মিছিল করে স্থানীয় জনতা।
রাজবাড়ী রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার আব্দুর রহমান বলেন, ‘তাদের দাবিগুলো লিখিত আকারে রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’










