মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট আব্দুস সালামকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাতে শহরের নিজ বাড়ি থেকে সদর থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।
মেহেরপুর সদর থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি অ্যাডভোকেট আব্দুস সালাম। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলমান অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। থানায় জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
২০২২ সালে নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন অ্যাডভোকেট আব্দুস সালাম। গত বছরের ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকেও তিনি অপসারিত হন।










