আন্তর্জাতিক গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ শেরপুর জেলা শাখার আয়োজনে হেমন্তকালীন সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের নায়ানীবাজারের গাঙচিল কার্যালয়ে এ সাহিত্য আড্ডায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিটির সভাপতি সাংবাদিক ও সাহিত্যিক রফিক মজিদ। গাঙচিল সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সাহিত্য আড্ডায় বক্তব্য দেন সিনিয়র সহসভাপতি কবি নূরুল ইসলাম মনি ও মহিউদ্দিন বিন জুবায়েদ, ঢাকা বিভাগীয় উত্তর শাখার সাধারণ সম্পাদক রাশেদ আরজু, ডা. আনিসুর রহমান আকন্দ, নুরুল ইসলাম নাযীফ, হাসান শারাফত, এমএইচ মুকুল প্রমুখ।