‘মাসে ৪০০ কোটি টাকার বাণিজ্য, গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে কমিটি গঠন বিএনপির।’ শিরোনামে একটি দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশের পর ক্ষোভ সৃষ্টি হয় নেতাকর্মীদের মাঝে। এর বিরুদ্ধে কয়েক দিন ধরে প্রতিবাদ জানিয়ে আসছেন দলের নেতাকর্মীরা। কয়েকটি সংবাদ সম্মেলনও করেছেন তারা। সর্বশেষ গতকাল শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি মো. শাহজাহান ফকির সংবাদ সম্মেলন করেন।